বিয়ে নিয়ে নেটিজেনের প্রশ্নে নুসরাতের কড়া জবাব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিতর্ক যেন পিছুই ছাড়ে না নুসরাত জাহানের। অভিনেত্রী যা কিছুই করেন না কেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় শোরগোল। এই যেমন গত রবিবার ইনস্টাগ্রামে নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতে উঠেছিলেন নুসরাত। খেলা চলছিল ভালই।
কিন্তু হঠাৎই এক নেটিজেনের প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন নুসরাত। তবে এড়িয়ে গেলেন না। বরং নেটিজেনকে দিলেন উচিত জবাব।
ইনস্টাগ্রামে জনৈক নেটিজেন হঠাৎ করেই নুসরাতকে প্রশ্ন করেন, আপনি কেন মুসলিমকে বিয়ে করেন নি? এরকম প্রশ্ন শুনে নিজেকে ঠিক করে রাখতে পারলেন না নুসরাত। অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’।
গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন নুসরাত। এর কিছু সময় পরই কাজে ফেরেন। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠেন। তার সেই রূপের ছটাই যেন থাইল্যান্ডের সৈকতে দেখা যাচ্ছে। তাতে অনেকেই মুগ্ধ হয়েছেন। অভিনেত্রীকে মোহময়ী আখ্যা দেওয়া হয়েছে।
তবে এর মধ্যেও কটাক্ষের পালা অব্যাহত রয়েছে। একজন লেখেন, “আমাদের বসিরহাটের রাস্তায় জল জমে আছে। ৪-৫ বস্তা বালি নিয়ে আসবেন।” আরেকজন আবার বিদ্রূপের ছলে লিখেছেন, “এই না হলে সাংসদ। আপনাকে নিয়ে গর্ব হয় ম্যাডাম।”
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা







